Showing posts with label সামাজিক অবক্ষয়. Show all posts
Showing posts with label সামাজিক অবক্ষয়. Show all posts

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৩০ বছরের পুরনো বাচ্চা চোর সিন্ডিকেটের মুখোশ উন্মোচন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৩০ বছরের পুরনো বাচ্চা চোর সিন্ডিকেটের মুখোশ উন্মোচন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৩০ বছরের পুরনো বাচ্চা চোর সিন্ডিকেটের মুখোশ উন্মোচন।




ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বিভিন্ন সময় বাচ্চা চুরি হওয়ার অভিযোগ পাওয়া যায়। পুলিশের তথ্য বলছে, জাহানারা এবং ফরিদাই এই সিন্ডিকেটের মূল হোতা। তাদের গ্রেফতারও করা হয়, কিন্তু পরবর্তীতে জামিনে বের হয়ে এসে তারা আবারও অবস্থান নিয়েছে হাসপাতালে। গত ৩০ বছরের পুরনো এই বাচ্চা চোর সিন্ডিকেটের মুখোশ উন্মোচন করেছে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল নিউজ 


ভারতীয় সিরিয়ালের কারণে সামাজিক অবক্ষয় ঘটছে: মমতা

ভারতীয় সিরিয়ালের কারণে সামাজিক অবক্ষয় ঘটছে: মমতা


ভারতীয় সিনেমা এবং সিরিয়ালের কারণে সামাজিক সমস্যা বাড়ছে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের এই নেত্রী বলেন, ‘আমাদের সিনেমা ও সিরিয়ালে আজকাল আমরা সমাজের খারাপ দিকটা দেখিয়ে দেই। অথচ আমাদের মনে রাখতে হবে, আজকাল ভালো জিনিস লোকে খুব কম গ্রহণ করে। খারাপ জিনিসটা অনেক তাড়াতাড়ি গ্রহণ করে। তাই চেষ্টা করতে হবে খারাপ জিনিসটা না দেখানোর।’ গতকাল শুক্রবার কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে পশ্চিমবঙ্গের প্রায় ২৫ হাজার কেবল অপারেটর ও ৩০টির মতো এমএসওদের নিয়ে এক বৈঠকে মমতা এসব কথা বলেন। এ সময় সেখানে টলিউডের একঝাঁক তারকা, পরিচালক ও প্রযোজক উপস্থিত ছিলেন। বাংলা সিনেমা ও সিরিয়াল জগতের সঙ্গে যুক্ত প্রযোজক ও পরিচালকদের উদ্দেশে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ‘সামাজিক গল্প করুন বেশি বেশি করে। এক ঘরে তিন-তিনটে বউ দেখানোর দরকারটা কি?’ সিরিয়ালের গল্প নিয়ে ঠাট্টার ছলে মমতা বন্দোপাধ্যায় বলেন, ‘একটা ছেলের বাবা নেই, বাবার পরিচয় নেই। একজনের ঘরে তিন-চারটে বউ, তিন-চারটে কুটুন্তি (কুমন্ত্রণাদাত্রী)। একজন আরেকজনকে বিষ খাইয়ে দিচ্ছে। শাশুড়ি-বউয়ের মধ্যে রোজকার ঝামেলা। যত খারাপ খারাপ জিনিস যারা জানে না তাদেরও শিখিয়ে দেওয়া হচ্ছে সিরিয়ালের মধ্যমে। এর ফলে সমাজে অনেক সমস্যা তৈরি হচ্ছে। সামজিক অবক্ষয় ঘটছে।’ এদিন তৃণমূল কংগ্রেসের নেত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব নিয়েও সরব হন। তিনি বলেন, এখন ইউটিউবের মাধ্যমে যা দেখানো হচ্ছে, তা আগেকার লোক দেখলে তো আঁতকে উঠত। সবকিছু সহ্য হয়ে গেছে তাই যা রক্ষে।

যৌন নির্যাতনের অভিযোগ তিন জাবি ছাত্রীর বিরুদ্ধে!

যৌন নির্যাতনের অভিযোগ তিন জাবি ছাত্রীর বিরুদ্ধে!

যৌন নিপীড়নের অভিযোগ বেশিভাগক্ষেত্রে পুরুষদের বিপক্ষেই উঠতে দেখা গেলেও এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঘটেছে এর ব্যতিক্রম ঘটনা। এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) তিন ছাত্রীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ এনেছেন এক ছাত্র।
এসময় বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্রের বিরুদ্ধে ওই ছাত্রীদের সহায়তা করার অভিযোগও এসেছে।

অভিযোগে বলা হয়, ২২ নভেম্বর পুরাতন কলার পেছনের নির্জন জায়গায় তিনজন সিনিয়র ছাত্রী ওই ছাত্রকে নিয়ে যান। এরপর ওই ছাত্রের শরীরের বিভিন্ন জায়গায় স্পর্শ করেন এবং অশ্লীল কথাবার্তা চালাচালি করেন। এসময় তাকে প্রাণনাশের হুমকিও দেয়া হয়।

অভিযুক্ত তিন ছাত্রীর মুঠোফোন নম্বরে যোগাযোগ করে কোনো সাড়া মেলেনি।  চারুকলা বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক ময়েজ উদ্দিন বলেন, 'ঘটনাটি শুনেছি। ক্যাম্পাসের বাইরে থাকায় খতিয়ে দেখতে পারিনি।'

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা বলেন, 'ওই ছেলের সঙ্গে ফোনে কথা হয়েছে আমার। সে মারধরের কথা জানিয়েছে। যৌন নিপীড়নের কথা বলেনি। চারুকলার চেয়ারম্যানকে আমি বিষয়টা জানিয়েছি। এটা তারা বিভাগেই সলভ (সমাধান) করবে।'