Showing posts with label দেশ ও গ্রাম. Show all posts
Showing posts with label দেশ ও গ্রাম. Show all posts

মারধরের এক পর্যায়ে কেন্দ্রীয় গ্রন্থাগারের সমানে তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক ড. জাভেদ আহমেদের পা জড়িয়ে ধরে বাঁচার চেষ্টা করেন নূর।

মারধরের এক পর্যায়ে কেন্দ্রীয় গ্রন্থাগারের সমানে তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক ড. জাভেদ আহমেদের পা জড়িয়ে ধরে বাঁচার চেষ্টা করেন নূর।
মারধরের এক পর্যায়ে কেন্দ্রীয় গ্রন্থাগারের সমানে তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক ড. জাভেদ আহমেদের পা জড়িয়ে ধরে বাঁচার চেষ্টা করেন নূর। ড. জাভেদ আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি নিজেকে শিক্ষক হিসেবে পরিচয় দেওয়ার পরও তারা আমার ওপরও চড়াও হয়েছে। আমার হাতের তালু কেটে গেছে। (দেখুন ভিডিও সহ)

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার (৩০ জুন) বেলা ১১টার দিকে কোটা সংস্কার আন্দোলনকারীদের সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল। এর কিছুক্ষণ আগেই তাদের ওপর হামলা চালানো হয়। হামলায় সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নূরসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। সাধারণ ছাত্রদের ওপরও হামলা চালানো হয়েছে। কোটা সংস্কার আন্দোলনের নেতারা অভিযোগ করেছেন, ছাত্রলীগ এই হামলা চালিয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সকাল ১১টার আগেই ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান নিচ্ছিলো। সংবাদ সম্মেলনের উদ্দেশ্যে কোটা সংস্কার আন্দোলনকারীদের একটি দল কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আসার পর ‘শিবির ধর’ ‘শিবির ধর’ বলে অতর্কিত হামলা চালানো হয়। নূরকে ঘিরে ধরে মারধর করা হয়। তার নাক-মুখ ফেটে রক্ত বের হতে দেখা যায়। পরে শিক্ষকরা তাকে উদ্ধার করে লাইব্রেরির ভেতরে নিয়ে যান। লাইব্রেরির সামনে আরও দুই জন ছাত্রকে মারধর করা হয়। এসময় তাদের মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে আসার পরই বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নূরের ওপর চড়াও হয় ছাত্রলীগ নেতাকর্মীরা। পরে আশপাশের সাধারণ ছাত্রদের ওপরও হামলা চালানো হয়। নূরসহ আহত ছয় জনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আহতরা হলেন নুরুল হক নুরু (২৫), আবদুল্লাহ (২৩), আতাউল্লাহ (২৪), মাহফুজ (২৫), শাহেদ (২৫), হায়দার (২৩)। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। মারধরের এক পর্যায়ে কেন্দ্রীয় গ্রন্থাগারের সমানে তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক ড. জাভেদ আহমেদের পা জড়িয়ে ধরে বাঁচার চেষ্টা করেন নূর। ড. জাভেদ আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি নিজেকে শিক্ষক হিসেবে পরিচয় দেওয়ার পরও তারা আমার ওপরও চড়াও হয়েছে। আমার হাতের তালু কেটে গেছে। মানুষ মানুষকে এভাবে মারতে পারে না। রাজনৈতিক পরিচয়ের বাইরেও তোমরা সবাই ছাত্র। সহপাঠী সহপাঠীর ওপর এভাবে হামলা করতে পারে না।’

তুঁই বাঁচবি না, কুকুরের মত রাস্তায় গুলি করে মারবো

তুঁই বাঁচবি না, কুকুরের মত রাস্তায় গুলি করে মারবো

ঢকা,  ১৬  মে- কোটা  সুংস্কার আন্দোলনকারী সাধারন ছাত্র অধিকার সংরক্ষ্ণ পরিষধের যুগ্ন-আহ্বায়ক নুরুল হক ও যুগ্ন-আহ্বায়ক রাশেদ খানকে পিস্রল দেখিয়ে হত্যার হুমকি দিয়েছেন ছাত্রলীগ নেতারা।  মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসীন হলের ১১৯ নম্বর রুমে এই ঘটনা ঘটে।



এ সময় পিস্তল নিয়ে রুমে আসেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি ইমতিয়াজ উদ্দিন বাপ্পি। তার সাথে ছিলেন মহসীন হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সানী, চারুকলা অনুষদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম লিমন।


প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, রাত দেড়টার দিকে মহসীন হলের ওই রুমে ইমতিয়াজ উদ্দিন বাপ্পি, মেহেদি হাসান সানী অ ফাহিম লিমনের নেত্রত্তে ১৫/২০ জন নেতা কর্মী আসেন। এই সময় নুরুল হক নূরের রুমে ছিলেন রাশেদ। হাফ প্যান্ট পরা অবস্থায় ইমতিয়াজ উদ্দিন বাপ্পি তাদের হুমকি দিতে থাকেন। এ সময় তার পকেটে পিস্তল দেখা যায়।

সরাসরি মেরে ফেলার হুমকি দিয়ে বাপ্পি বলেন, 'এই আন্দোলন করছিস তোরা সরকারের বিরুদ্ধে। তোদের একটাকেও ছাড়া হবে না। প্রজ্ঞাপনটা জারি হলে তোদের কুত্তার মতো পিটানো হবে। কুকুরের মতো গুলি করে রাস্তায় মারা হবে। তোরা তো কেউ বাঁচবি না। বেশি বাড়াবাড়ি করিস না। শেষবারের মতো মা-বাবার দোয়া নিয়ে নিস। শুধু প্রজ্ঞাপনটা জারি হোক। তোদের কী অবস্থা করি।'

এই সময় মেহেদি হাসান সানী ও ফাহিম লিমন তাদের ওপ্র হামলা করার জন্য বারবার সামনে আসে। কিন্তু অন্যরা তাদের নিবৃত্ত করেন বলে জানা যায়।

মাত্র এসএসসি পাশ করেই বিশ্ববিদ্যালয়ের ভিসি

মাত্র এসএসসি পাশ করেই  বিশ্ববিদ্যালয়ের ভিসি

চিন্তায় পড়েছেন নাকি...?? মাধ্যমিক পরিক্ষায় ফলাফল খারাপ করেও, বিশ্ববিদ্যালয়ের ভিসি (দেখুন ভিডিও সহ)





যমুনা টিভিতে সংবাদ প্রচারের পর নিজের ঘরে ঠাঁই হলো সাবজান বিবির পুলিশের অর্থায়নে তৈরি হয়েছে নতুন বাড়ি, অভিযুক্তদের আনা হয়েছে আইনের আওতায়

যমুনা টিভিতে সংবাদ প্রচারের পর নিজের ঘরে ঠাঁই হলো সাবজান বিবির  পুলিশের অর্থায়নে তৈরি হয়েছে নতুন বাড়ি, অভিযুক্তদের আনা হয়েছে আইনের আওতায়


যমুনা টিভিতে সংবাদ প্রচারের পর নিজের ঘরে ঠাঁই হলো সাবজান বিবির 
পুলিশের অর্থায়নে তৈরি হয়েছে নতুন বাড়ি, অভিযুক্তদের আনা হয়েছে আইনের আওতায়


প্রতিপক্ষকে ফাঁসাতে সন্তানকে খুন, আটক বাবা

প্রতিপক্ষকে ফাঁসাতে সন্তানকে খুন, আটক বাবা
রাজধানীর বাড্ডায় ছেলে আউসারকে হত্যার অভিযোগে বাবা জাহিদকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ বলছে, জাহিদের সাথে প্রতিবেশি হেলাল ও জলিলের শত্রুতা ছিলো। তাদেরকে শায়েস্তা করতে ১৭ এপ্রিল রাতে ১২ বছরের সন্তান আউসারকে বাড়ির পাশে ডেকে নিয়ে যায় বাবা জাহিদ।
সেখানে মজিদের সহায়তায় আউসারকে হত্যা করা হয়। পরে হেলাল, জলিলসহ কয়েকজনকে আসিম করে হত্যা মামলা দায়ের করেন জাহিদ। পুলিশ মজিদকে আটক করলে সে হত্যার ঘটনা স্বীকার করে। এরপর আউসারের বাবা জাহিদকে গ্রেফতার করা হয় সন্তান হত্যার দায়ে। জাহিদ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যার কথা স্বীকার করেছে। এ ঘটনায় নতুন করে আরেকটি মামলা চালু করা হবে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার সাফল্য উদযাপনের অনুষ্ঠানস্থলে ব্যাগ বহন করা যাবে না

বৃহস্পতিবার সাফল্য উদযাপনের অনুষ্ঠানস্থলে ব্যাগ বহন করা যাবে না





স্বল্পন্নোত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জন উপলক্ষে আগামী ২২ মার্চ রাজধানীসহ সারা দেশে জাতীয়ভাবে বিভিন্ন কর্মসূচি পালিত হবে।


এর অংশ হিসেবে এদিন সকাল ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা প্রদান করা হবে।

প্রধানমন্ত্রীর সংবর্ধনাস্থলসহ সারা দেশে আয়োজিত অনুষ্ঠানে কেউ ব্যাগ, দাহ্য পদার্থ নিয়ে প্রবেশ করতে পারবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

ওই কর্মসূচি বাস্তবায়নে সার্বিক নিরাপত্তার স্বার্থে এ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে মঙ্গলবার সচিবালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

এর আগে ২২ মার্চের কর্মসূচি বাস্তবায়নে আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২২ মার্চ সকাল ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেবে সরকার। সেখানে সব ধরনের নিরাপত্তা বিধান করা হবে।

তিনি বলেন, ওই দিন বিকাল ৪টায় রাজধানীর চারটি জোন থেকে ৯টি নির্দিষ্ট পয়েন্টে নিজ নিজ মন্ত্রণালয় ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের অভিমুখে বর্ণাঢ্য র‌্যালি নিয়ে প্রবেশ করবেন। এ বিষয়ে ডিএমপির পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। কোন মন্ত্রণালয় ও বিভাগ কোন রাস্তা দিয়ে র‌্যালি নিয়ে রওনা হবে এর একটি বিস্তারিত নকশা থাকবে।

মন্ত্রী জানান, ওই দিন সন্ধ্যা ৬টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সবার জন্য উন্মুক্ত থাকবে। সেখানে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এ অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে ট্রাফিক কন্ট্রোলসহ সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা হবে।

সাফল্য উদযাপন অনুষ্ঠানের নিরাপত্তার বিষয়ে আসাদুজ্জামান খান কামাল বলেন, আমরা ওই দিন দেশব্যাপী এ অনুষ্ঠানে যে কোনো ধরনের নাশকতা এড়াতে সব ধরনের ব্যবস্থাগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি।

চট্টগ্রামে বন্ধুদের ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত

চট্টগ্রামে বন্ধুদের ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত
চট্টগ্রামে ছুরিকাঘাতে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

মঙ্গলবার বিকেলে নগরীর জামালখান আইডিয়াল স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

স্বজনরা জানান, বেশ কিছুদিন ধরে এলাকার মাঠে খেলা নিয়ে স্থানীয় বন্ধুদের সঙ্গে ঝগড়া চলছিল আদনানের। এরই জের ধরে স্কুল থেকে বাসায় ফেরার পথে বন্ধুর সঙ্গে কথা কাটাকাটি হয় আদনানের। এক পর্যায়ে আদনানকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা।

পরে গুরুতর আহত অবস্থায় পথচারীরা আদনানকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নিলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আদনান কলেজিয়েট স্কুলের নবম শ্রেণির ছাত্র।